পার্থ সারথি চক্রবর্তী-এর কবিতা
কোমা
পার্থ সারথি চক্রবর্তী
নদীর জলে ধুয়ে গেছে অনেককিছুই।
পারেনি শুধু ভাসাতে-
মনের কচুরিপানা।
ঘন হয়ে আছে বুকের কাছে;
যেন দম আটকে আসছে ক্রমশ
তোমার শ্লাঘা বাঁচিয়ে রেখেছিল প্রাণে
কোমায় তো সেই আজন্মই!
নদীর বুকে আকাশের প্রতিচ্ছবি দেখি,
আর দিনশেষে, এমন দিনের-
শেষ খুঁজি।
পার্থ সারথি চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ১০, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: