মৃণালিনী-এর কবিতা

মুখোশ


মৃণালিনী 


নিস্তব্ধ রাতে মুখোশ খুলে আয়নায় দেখি 

চলে গেছে কত বছর, যেন কিছুই বদলায়নি

সেই শিশুটি সহজ সরল

সহস্র হোঁচটেও নেই কোনও পরিবর্তন 

নিষ্পাপ মন অলৌকিক স্বপ্ন সাধারণ যাপন

বেশ হালকা, ফুরফুরে হাওয়ার মতো লাগে

মিলিয়ে যায় কঠিন রূঢ় যত প্রখর রোদ্দুর কল্পনাতে।


রাতে মুখোশ খুলতে রোজ আসে সে

বিষয়টি চমৎকার মুখোশ খুলে রাখি রাতে

সকালে ঢেকে রাখি শিশুমন

মুখোশে ফুটিয়ে তুলি স্বাভাবিকতা

পৃথিবীর সমর্থনযোগ্য মেকি নিজস্বতা।

মৃণালিনী-এর কবিতা মৃণালিনী-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ১০, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.