সুলেখা সরকার-এর কবিতা
নিঃশর্ত
সুলেখা সরকার
অতঃপর
খামখেয়ালি সূর্য অস্ত গেলে,
আটটি পুরোহিত গ্রহ চাঁদের স্লোগান নিয়ে
ঢুকে পড়বে পাঁজর ভাঙা ঋণের ভেতর।
নিদারুণ দুঃস্বপ্ন দেখবো একটি শর্তবিহীন রাত
গলে যাচ্ছে। গলে যাচ্ছে উজাড় রতিক্রিয়া।
ঐ চোখে বসে থাকা এই দুটি চোখ।
পরস্পর খুলে রাখা শরীরের বসবাস শেষ হলে,
এক অপূর্ণ তৃপ্তি কার কাছে যাবে বলো?
কার কাছে তুমুল হয়ে উঠবে আবার?
যতটা দূরে যাও ততটা নিঃশর্ত ভালোবাসি।
নিপুণ প্রতিযোগিতা নেই আমার।
সুলেখা সরকার-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: