লিপি সাহা-এর কবিতা
প্রাত্যহিক
লিপি সাহা
আলস্যের আকাশে সূর্য ওঠে
সকাল এসে কড়া নাড়ে
চোখের পাতা দরজা খুলে দেয়।
সময় এগোয়, বেলা বারে...
ছুঁটতে হবে শহরের অলিতে-গলিতে,
কর্মব্যস্ততা তৈরী হয়ে নেয়।
দুপুর ভীষণ ব্যস্ত!
খিদের নজর বারবার ঘড়ির কাটায়,
গোঁধূলির বিদায়ে সন্ধ্যা নামে,
নির্দেশরা তবু আরও পথ হাঁটায়...
নিঃসঙ্গ রাতের গভীরতা বাড়ে একাকী শহরে,
ক্লান্তি এসে বিছানা চুম্বন করে,
দু-চোখে আবারও নতুন স্বপ্ন বিরাজ করে....
লিপি সাহা-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: