অমর চক্রবর্তী-এর কবিতা

প্রেম ও প্রতিভা


অমর চক্রবর্তী 


আমাদের ভালোবাসা মেথিগন্ধের মতো,
একটু তেতো স্বাদ, মাখামাখিতে পরমা
তোমার ভালোবাসা বিস্ময়ভরা - পরমান্ন হয় না।
তবুও দেখি বডি ল্যাঙ্গুয়েজে আমি ছাড়া কেউ না!

প্রতিভাময়ী তুমি, প্রতিভার কাহিনী এমনই
চাঁদ মেঘলা পড়ে বিভ্রম ছড়িয়ে
ভিজতে ভিজতে মরণ জানি-

প্রতিভা শুধু শব্দের কাহিনী
সংসার সেখানে জায়গা পায়নি
প্রতিভা শীতের বেলা    নেই কমলালেবু খেলা

আমাদের ভালোবাসা এমনই আনন্দময়
যেন কাঁটাতারের ওপারে দুর্গাপুজা। 
অমর চক্রবর্তী-এর কবিতা অমর চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ২৯, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.