উদয় সাহা-এর কবিতা


প্রেম দিলে না প্রাণে


উদয় সাহা


গোধূলি সন্ধিতে মুকুল গন্ধের নৃত্য---

খুলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতা...


উঠোন জুড়ে পায়রার পালক

অদৃশ্য হয়েছে পাহাড়...


তোমার অবয়ব ধোঁয়ার শিল্প---

অতলান্তিক তীরে অপরাজিতার নীল,

কুঁড়ি ফুলে কালো রিবন-আভরণ,

জল পচে যায় চোখ-সৈকতে...


চশমা পরে আছি; তবু মনে হচ্ছে না।

ক্যাফেটেরিয়ায় সরলরৈখিক শিশির


                             এক বিস্ফোরণের সন্ধে...

গোলাপ করাত হতে পারে না। তাই বরফের আগুন।
উদয় সাহা-এর কবিতা উদয় সাহা-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ২৮, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.