দেবজিৎ দে-এর কবিতা
তর্পণ
দেবজিৎ দে
ক্লান্তি হাতপাখা ঠেকে গেলে আয়
মাটিতে ঠুকে পুনরায়
আমাকে নিয়ে মা চলে যেতেন
রূপকথায়!
বিসর্জনের আগে বরণ
সিঁথিতে সিদুঁর
মায়ের মুখ, রাঙা চরণ
দর্পনে ভাসে।
বৃষ্টির আসার আগে
চোখে আকাশ চলে আসে!
দেবজিৎ দে-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: