অজিত অধিকারী-এর কবিতা

সাত্বিক


অজিত অধিকারী


তোর্সা  দিয়েছে কালি, কলম দিল ডুডুয়ার কাশবন
মাটি তবে সাদা খাতা

আত্মা তো কবি, তাঁকে জোড় হাতে বলি লেখো তো এখন

তেতুল পাতার মতো অভিমান কাঁপে
আজও পবিত্র শিশুর আকাশ

মন তো কুলুক্ষেত্র ,যুদ্ধ চায়।বৈভব চায়

কবিকে তো সাত্বিকও হতে হয়।
অজিত অধিকারী-এর কবিতা অজিত অধিকারী-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.