চন্দ্রাণী সাধুখাঁ ( বিশ্বাস)-এর কবিতা

আয়না বিলাস


চন্দ্রাণী সাধুখাঁ ( বিশ্বাস)


তোর চোখ দু'টোকে আয়না করে,
সুখে, অভিমানে, বিরহে, অনুরাগে,
শুধুই নিজেকে দেখতে চেয়েছিলাম,
সীমাহীন আবেগের রঙে,
বিন্দু বিন্দু স্বপ্নে
নিজেকে সাজিয়ে,  
একরাশ লজ্জা মেখে 
দুরু দুরু বুকে,
চোখ রেখেছিলাম তোর চোখে,
তারপর! 
তন্ন তন্ন করে খুঁজেছিলাম নিজেকে, 
কিন্তু , 
কোথাও  নিজেকে খুঁজে পেলাম না,
বিফল আভরণের বিদ্রূপে বুঝলাম,
আয়নাটাই আমার ছিল না।

ফোঁটা ফোঁটা নোনা জলের প্রতিবিম্বে
এখন ভাসে শুধু থমকে যাওয়া সময়ের ছবি ....
চন্দ্রাণী সাধুখাঁ ( বিশ্বাস)-এর কবিতা চন্দ্রাণী সাধুখাঁ ( বিশ্বাস)-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.