শৈবাল মজুমদার-এর কবিতা

সুখ


শৈবাল মজুমদার


সুখ, সে তো এক অভিমানী কালো কুকুর
মাঝরাতে মাথা নীচু করে রাস্তা পার হয়
হিসস্ শব্দে উড়ে যায় দক্ষিণে সন্যাসী শকুন
শূন্য হয়ে যায় সুখের ভাগাড়

দয়া করে শব্দ করবেন না
এই নিশুতি রাতে নারী ও পুরুষ
সুখের শরীর ছুঁয়ে কানামাছি খেলা খেলছে

সুখ, সে তো এক শুদ্ধ সকালের স্নান
পৈতেয় জবা ফুল গুঁজে
অনায়াসে তুলে রাখা যায় হরিনামের ঝোলায়

এবং ইয়েস স্যার
সুখের সাথে সন্ধ্যা ছ'টার অ্যাপয়েন্টমেন্ট ভেস্তে যায়
সাগরদীঘির জল জুড়ে কালো মেঘ ঝড় বৃষ্টি তুফান
সন্ধ্যের প্রথম পেগটাই চটকে দিলো মাইরী।
শৈবাল মজুমদার-এর কবিতা শৈবাল মজুমদার-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.