অমর চক্রবর্তী-এর কবিতা

 অপ্রেম ১


অমর চক্রবর্তী 


তাঁর ছিল কেমিস্ট্রি আমার বাংলা 

বিষয় এক না হলে একভাব আসে কী? 

বলো পাঠক প্রেম হয় কী? 

আমি বলি হয়না!

তেজস্ক্রিয় আধারে বিদ্যাপতির গহনা

যদিদং হৃদয় তব

তদিদং হৃদয় মম

দু'জনের কারোই বলা হলনা 


আমি বাংলা ফুরফুরে প্রজাপতি

শ্রীকৃষ্ণকীর্তনের মাঝি আমি তাঁকে কল্পনার যমুনায় ফেলি

জলে দেখি তিনি চশমা গুছিয়ে দেখে যাচ্ছেন মীনমিথুনের কেমিস্ট্রি 

আমার জলক্রীড়া হয়না!

অমর চক্রবর্তী-এর কবিতা অমর চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ১২, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.