অমর চক্রবর্তী-এর কবিতা
তত্বকথা
অমর চক্রবর্তী
সবাই সবাইকে ডিঙিয়ে যেতে চায়...
আর মানুষ উবু হয়ে বসে থাকে
হাইজাম্প দিয়ে পার হয় তত্বকথা
মানুষের ওপর দিয়ে লাফ দিলে আকাশ ছোঁয়া যায়
যেভাবে মেঘের মাঝে চাঁদ লাফায়!
তত্ব যায় সংসদ ভবনে
পেছনের সারিতে ঘুমায় শীতকালীন অধিবেশনে।
এদিকে এক পুরুষ এক নারী উঠে দাঁড়ায় ক্ষুধা তৃষ্ণায়...
তাঁরা যখন কোদাল কুড়ুল নিয়ে পথ হাঁটে
আর এক তত্ব এসে আটকায় পথ। কোথায় যাও?
চলো আমি তোমাদের খেতে দেবো, এই বলে ধরিয়ে দেয় অস্ত্রের তত্ব...
মানুষ জ্ঞান পেল, আর্তনাদ পেল
পেল না ভাত, পেল না স্বাধীনতার সত্য, সত্ত্ব।
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ১৪, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: