অনুপ মণ্ডল-এর কবিতা
কাল
অনুপ মণ্ডল
মারা গেলে তার কাল নির্ধারিত ভবিষ্যৎও থাকে
ভূতের চেহারাটা খুব পরিচিত আমাদের
ভবিষ্যৎ এর চেহারাটা
চাবি হারিয়ে যাওয়া তালার মতো ঠান্ডা।
বেশি বয়সে বিয়ে হওয়া আমার ছোটকাকা
আমাকে সাইকেল চড়া না শিখিয়ে
সহজ পদ্ধতিতে একদিন অকালেই চলে গেল।
কারখানা পুকুরের দক্ষিণপশ্চিম কোণের ঘাটে
শিউলির মা তখন মাছ ধুঁয়ে ঘরে ফিরতে ব্যস্ত
দেখি ছোটকাকার ভূত এবং ভবিষ্যৎ
জামগাছের ডালে পা দোলাতে দোলাতে
কী এক মজায় বর্তমানকে নিয়ে গল্প করে যাচ্ছে।
অনুপ মণ্ডল-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ১৮, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: