সম্পা দত্ত দে-এর কবিতা

কবিতা ও আমি


সম্পা দত্ত দে



আমার অনুভূতিরা ছুঁয়ে থাক

শব্দ-কথার মিশেলে 

উত্তরাধিকারী'র মায়ায়।


শব্দ গুলো ছুঁয়ে থাকে

কথার শরীর জুড়ে।

এক একটা অনুভুতি থেকে জন্ম নেয় কবিতার অবয়ব।


আমি ভাষাহীন চোখে চেয়ে থাকি।

কবিতা এসে আমায় জড়িয়ে ধরে। 

কিছু লিখতে গেলেই রাত নেমে আসে।।

সম্পা দত্ত দে-এর কবিতা সম্পা দত্ত দে-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ২২, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.