বিবেক চৌধুরী-এর কবিতা
মঞ্চ ও চার মিনিটের মুগ্ধতা
বিবেক চৌধুরী
গোরু না হলে কিছুতেই গোরু খোঁজা হয়না।
ব্যাপারটা জানা আছে বলেই
পরিযান চেয়েছিলাম একটা কবিতার জন্য।
এদিকে আমাকে কেউ বলেইনি
বিগব্যাং ও প্রথম তিন মিনিট একাকার।
চতুর্থ মিনিটে জীবন মাপতে গেলে
একটাই প্রশ্ন জেগে থাকে -
"রাখাল হবো না স্তাবক?"
কি হবে যোজনপন্থী হয়ে, তেরো লাইনেই যদি নির্বাণ খুঁজতে হয়?
বিবেক চৌধুরী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ২২, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: