গার্গী চৌধুরী-এর কবিতা
শোক
গার্গী চৌধুরী
কথা বলো, কথা বলো,
জেগে থাকা রাতের অধিবাসী,
আমারও যে ঘুম নিভে গেছে।
মৃত্যুর গ্রন্থি খুলে হাসে শুধু শোক-দুঃখের অশরীরি___
উন্মাদ মহাকাশে ক্রোধী নক্ষত্রেরা ঝুঁকে থাকে
সেসব আগুন কবে জল হয়ে গেছে দুই চোখে...
গার্গী চৌধুরী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ২৫, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: