সম্পাদকীয়
সম্পাদক-এর কথা
প্রথমেই প্রেরণা-কবিতা দৈনিক অনুলিপি-র সকল কবি, পাঠক এবং শুভানুধ্যায়ীদের আমাদের সাহিত্য পরিবারের তরফে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। করোনা পরিস্থিতি এবং নানাবিধ অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে আমাদের দৈনিক কবিতা পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে পড়েছিল। তবে, সকলের শুভ কামনা নিয়ে ফের প্রেরণা-র প্রকাশ চালু করা সম্ভব হয়েছে। উত্তরবঙ্গের একমাত্র দৈনিক অনলাইন কবিতা পত্রিকা, এখন অন্যান্য অনলাইন সকল সাহিত্য পত্রিকা থেকে কয়েকগুণ বেশি পাঠক সঙ্গ পেয়েছে। শুধু তাই নয়, পূর্বের চাইতে আমাদের দর্শক এবং পাঠক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা কিনা আগের পাঠক সংখ্যা সম্প্রতি অতিক্রম করেছে।
এর পিছনে আপনাদের ভালোবাসা এবং শুভাকাঙ্ক্ষা অবশ্যই অনস্বীকার্য। আমরা আপানদের কৃতজ্ঞতা জানাই। কোচবিহার থেকেই আমাদের এই পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। এখনও তার অন্যথা হচ্ছে না। বিষয়টি আপনাদের কাছে জানানো আমাদের কর্তব্য বলে মনে হয়েছে। তবে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের না জানালেই নয়, আমাদের সম্পাদকীয় বিভাগে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আমাদের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সাহিত্যিক অমর চক্রবর্তী। কবিতা বাছাইয়ের ক্ষেত্রে পূর্ণ দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই। সুতরাং, আপনি আপনার নিজের লেখা শ্রেষ্ঠ কবিতাটি আমাদের পত্রিকায় প্রকাশের জন্য, এই নম্বরে: 9635524101 যোগাযোগ করতে পারেন। পাশাপাশি, এই পত্রিকায় কবিতা বাছাই এবং প্রকাশ করার ধরণেও বদল আনা হয়েছে।
এই সময়ে আমরা ছোট কবিতা প্রকাশের উপর বিশেষ প্রাধান্য দিচ্ছি। সেই কারণে প্রিয় কবিদের কবিতায় ১০টির বেশি পঙক্তি থাকলে, তা বাছাই পর্বে পৌঁছনোর আগেই বাতিল করে দেওয়া হবে। আপনার পাঠানো কবিতা যদি টাইপ করা না থাকে, তাহলে সেটি প্রকাশিত নাও হতে পারে। তাই অবশ্যই টাইপ করা কবিতা পাঠাবেন। আমাদের পত্রিকায় নব্য কবিদেরও আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমাদের পত্রিকায় প্রকাশিত আপনার নিজের লেখা শ্রেষ্ঠ কবিতা সর্বাধিক পঠিত হতে পারে। কারণ, অনলাইন কবিতার পত্রিকা হিসেবে আমারা সবধরণের স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি। তবে, পূর্বে প্রকাশিত কোনও কবিতা আমাদের পাঠাবেন না এই দায়িত্ব আপনাদের। আমরা ভবিষ্যতে এই সংক্রান্ত অভিযোগ পেলে, আপনাকে আমাদের পত্রিকা থেকে আনলিষ্টেড করতে বাধ্য থাকব।
আমরা এই মুহূর্তে সম্পাদকীয় প্রকাশ বন্ধ রেখেছিলাম। তবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের নজরে আনার প্রয়োজনীয়তা থেকেই, আমরা শুধুমাত্র আজকের জন্য সম্পাদকীয় প্রকাশ করলাম। আগামীদিনে আমরা দৈনিক সম্পাদকীয় রাখার প্রয়াস করব। আমরা সকলের কাছে অনুরোধ রাখছি, আপনার পরিচিতদের মধ্যে আমাদের পত্রিকা ছড়িয়ে দেবেন। আপনার প্রিয় পরিচিত কবিকেও উপরে উল্লেখিত নিয়মাবলী মেনে আমাদের পত্রিকায় কবিতা পাঠানোর জন্য অনুরোধ জানাতে পারেন। প্রিয় কবি, পাঠক, শুভানুধ্যায়ী সকলেই আগামী দিনগুলিতেও আপনাদের সমানভাবে সহযোগিতা এবং পাশে থাকার জন্য একান্তভাবে অনুরোধ জানাচ্ছি।
সৌরভ রায়
সম্পাদক এবং প্রকাশক
প্রেরণা | কবিতা দৈনিক অনুলিপি
কোন মন্তব্য নেই: