অমর চক্রবর্তী-এর কবিতা
জীবনপাঠ
অমর চক্রবর্তী
কৃষ্ণাকে আমি দেখাই কৃষ্ণভূবন
ভাওইয়া সংগীতে দোতারা যেমন
ছন্দময় অনুষঙ্গ
আমাদের তবু ভুল হয়, ভুল বোঝাবুঝি
আলো জ্বালানোর কথা ভাবি ভেতরে ভেতরে
বাইরে ছায়া হতে থাকি।
কৃষ্ণা ল্যাম্পপোস্ট হয়ে রইল
আলো-গাছ হল না
আমিও অন্ধকারে রইলাম
বিদ্যাসাগরের মতো নীচে বসে
জীবন পড়া হল না !
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ২৬, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: