সন্তোষ রায়-এর কবিতা

বয়স


সন্তোষ রায়



গাছের দিকে তাকালে

একলাফে বয়সটি ডালে উঠে বসে

ইশারায় ডাকে ---

গাছ আঁকড়ে উঠি

পিছলে পড়ে যাই

উঠি

পিছলে পড়ি

উঠি

পড়ে যাই ছ্যাররররর করে

সময়ের দাগ লাগে বুকে

বাকলে লিখা হয় রক্তাক্ত কবিতা।

সন্তোষ রায়-এর কবিতা সন্তোষ রায়-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ২৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.