অমিত কাশ্যপ-এর কবিতা
হারাণবাবু
অমিত কাশ্যপ
ভোরে দেখা, আবার বাজারেও
কি যে নাম, আজকাল ভুল হয়
ক্রমশ পুরনো নামগুলো ভুল হয়
আবার ঠিক করে নতুন নাম যে
মনে পড়ে, তাও নয়
ছেলে বলে, ওটা বয়সজনিত কারণ
তুমি আর রাস্তাঘাটে বেরিয় না
স্ত্রী বলেন ছেলেকে, আমিও তো
ওই কথা বলি, কি দরকার বেরিয়ে
তোকে বললে, তুই কি পারিস না
আমি ভেতরে ভেতরে ম্লান হই
ভেতরে ভেতরে আশঙ্কাটা তীব্র হয়
আকাশ বিদীর্ণ করা অন্ধকার
ঝুপ করে কোনদিন এসে বলবে
হারাণবাবু চলুন, সময় হয়েছে।
অমিত কাশ্যপ-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ২৭, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: