ফটিক চৌধুরী-এর কবিতা

কিছু ‌ঋণ রেখে গেলে

ফটিক চৌধুরী


কিছু ঋণ রেখে গেলে

নিজেকে দীন মনে হয়

সব ঋণ শোধ হয় না কোনদিন

যেভাবে বিনীত সকাল ঋণের

বোঝা নিয়ে দুপুরের দিকে দৌড়োয়

আমিও দৌড়োয় ঋণমুক্তির আশায়।


সব ঋণ শোধ হয় না কোনদিন

কিছু ঋণ রেখে গেলে

নিজেকে কি দীন মনে হবে খুব?

ফটিক চৌধুরী-এর কবিতা ফটিক চৌধুরী-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ২৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.