দিলীপ দত্ত-এর কবিতা

খাদ

দিলীপ দত্ত 


বন্ধ ঘরে অন্ধ ছিলাম একার সাথে একা

ধামসা মাদল সংক্রান্তি চড়ক বাঁশি মেলা

লতার ফিতে যুগল বেণী ঝড়ের সাথে দেখা

বর্ন প্রমাদ উৎসব ঢাক জোড়া কাঠির খেলা


মনের বনে কাটাকুটি কপাট অন্ধকার

গন্ধ ছড়ায় বন প্ৰবাসী একথালা এক চাঁদ

কোন সে দূরে কোন সুদূরে কাহার অভিসার

ধ্যাধ্যেরে এক হৃদয়পুরে হা করা এক খাদ।

দিলীপ দত্ত-এর কবিতা দিলীপ দত্ত-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ৩০, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.