বিশ্বজিৎ রায়-এর কবিতা

জীবন


বিশ্বজিৎ রায় 


দাবার ছকের মতো খাঁজকাটা আমাদের জীবন ---

রাজা-রাণী-মন্ত্রী-সান্ত্রী, সবাই আমাদের ঘিরে রেখেছে,

চেনা ছক বদলে অন্য ছকে ঢুকতে গেলেই ---

নিমেষে ভো কাট্টা ...



এই ছকবাঁধা রুটিনেই আমরা বাঁধা পড়ে থাকি ---

এখানেই আমাদের সারাবছর শীত-গ্রীষ্ম খেলা

চাঁদের আলোয় ধুয়ে রাখা প্রাণের উঠোন ...



মন কষাকষি, প্রেম, ছায়াযুদ্ধ, সব এই

ছককাটা ঘরের ভেতর,

পাহাড় জয় করে ফিরলেও এখানে,

দম ফুরিয়ে প্রতিযোগিতায় হারলেও

মনখারাপের সানাই বাজানো এখানে বসেই ...



কোনকোন দিন এখানেই

অচেনা  ঈশ্বর এসে ছায়া ফেলে যান ...

বিশ্বজিৎ রায়-এর কবিতা বিশ্বজিৎ রায়-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ৩০, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.