শান্তনু পাত্র-এর কবিতা
কল্পিতা
শান্তনু পাত্র
কুশাসনের সামনে শ্বেতবর্ণ দেবীর নেত্রপট আঁকা।
সুদূর গ্রহান্তর থেকে ছায়া এসে পড়ে অবধূতের
ডায়েরির পাতায়।
স্মিত হেসে দেবী ছুঁড়ে দিচ্ছেন দল পর্ব মাত্রা ...
এসব কুড়োতে কুড়োতে স্থির দৃষ্টিতে অবধূত তাকিয়ে
আছেন দেবীর চোখের দিকে।
ডায়েরির পাতায় ছন্নছাড়া শব্দ গুলো এক অজানা
নির্দেশে সারবদ্ধ হয়,
বেজে ওঠে অমরত্বের গান।
শান্তনু পাত্র-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ৩১, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: