উৎপলেন্দু পাল-এর কবিতা
বেসুরো জগৎ
উৎপলেন্দু পাল
একটা কালপেঁচা অবিশ্রাম ডেকে চলে আমার সুখনিদ্রায়
একটা অচেনা বেসুরো সুর অলক্ষ্যে বেজে চলে মনের বেহালায়
একটা চিলচিৎকার বেরিয়ে আসে অন্তরের নৈঃশব্দ
ভেদ করে
আমি ক্লান্তিতে এলিয়ে পড়ি রুদ্ধ দেবালয়ের শাণ
বাঁধানো মেঝেয়।
আমি চিরকাল পেতে গেছি ফুল ছড়ানো এক অচিন বিছানা
আমি রোজ সকাল সন্ধ্যায় সেধে গেছি সুললিত বসন্তবাহার
আমি ঘরের ভেতরে গড়ে গেছি এক নিঃসঙ্গ নীরব জগৎ
এখন সব সুর হারিয়ে অন্ধ কানাইয়ের মতো আমিও
একা।
উৎপলেন্দু পাল-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ৩১, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: