বৃন্দাবন দাস-এর কবিতা

এ শহর, ২০২০


বৃন্দাবন দাস


আশ্চর্য অন্ধকারের উপরই প্রদীপের ছটফটানি


এ শহরে কবি থাকে, এ শহরে ঝাড়ুদার ও মেথর

এ শহর আত্মীয়তায় ভীষণ দুর্জ্ঞেয়

তবু ক্রান্তদর্শী বিহ্বলতা নিয়ে এ শহর

মায়াবী আদিম


এ শহরে তরঙ্গ বয় রাত্রির কপট স্মৃতি

এ শহরে মানুষের দিনরাত্রি দেশভাগ কপটকাহিনী

তবুও এ শহর জ্যোৎস্না দেখবে বলে

খেয়াঘাটে যায়, তরঙ্গে তরঙ্গে তার বিশ্ববিজয়


কোথাও বিপ্লব থাকে গাঢ় মেটে অন্ধকার

কোথাও অনায়াস পুতুল খেলা অগ্নিকন্যা সার

এ শহর চিরকাল অরণ্য ও নদী

এ শহর রূপকথার শিরা-উপশিরা, রাত গভীরে মত্তকামিনী


এ শহর চিরন্তন মায়াবিনী মেঘধ্বনি ---

বৃন্দাবন দাস-এর কবিতা বৃন্দাবন দাস-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০২, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.