ব্রজকুমার সরকার-এর কবিতা
ব্যস্ত উড়াওড়ি
ব্রজকুমার সরকার
আমার জানালা সববসময় খুলেই রাখি!
শীত এসে দেখে বিরাট সুযোগ, হুহু করে
ঢুকিয়ে দ্যায় ঠাণ্ডা হাওয়া, হিমেল কুয়াশা
ঘরময় পায়চারি করে, আর আমিও তাই!
ভরসা পেয়ে মেঘের দল আনন্দে নাচতে নাচতে
ঘরের ভিতর সব ভিজিয়ে দ্যায়, বর্ষার মরসুমে।
আমার টেবিল, খাতা, পেন্সিল, ড্রয়িং বুক দুচারটে
কবিতার পান্ডুলিপি - সবাই ভেজা বেড়ালের মতো
কাঁপতে থাকে, সেই সুযোগে মাধবীলতাও জানালা
গলিয়ে হানা দেয়, জেগে ওঠে আমার জলজ কামনা।
সারা গ্রীস্মকাল জোড়ে দরজাও খুলে রাখি, জানালায়
দাঁড়িয়ে থাকে প্রখর সূর্য। পুড়ে যাছে বিষাদ, শূণ্যতা!
দরজা জানালা খুলে রাখি সারাবছর,
তাই গার্হস্থ পাখিদের ব্যস্ত উড়াওড়ি ...
ব্রজকুমার সরকার-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ০৩, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: