স্বপ্ননীল রুদ্র-এর কবিতা
বিস্ময়
স্বপ্ননীল রুদ্র
ধবধবে বিস্ময়ের মতন কর্ষণরত জমিতে
ভরে আছে উৎসাহিত বক; ক্রুদ্ধ ট্রাক্টর হামলায়
পিলপিল করে বেরিয়ে আসছে ভূগর্ভস্থ পোকা, কীট -
আত্মরক্ষালুপ্ত সেইসব কীটপতঙ্গের গায়ে
পরাজয়ের সিলমোহর, চঞ্চু ঠুকে ঠুকে তুলে
ঝোলায় ভরে রাখছে বকেরা ঘড়ির কাঁটা থামিয়ে
কর্ষণ-জরুরি জমি,
পাকস্থলি-বান্ধব মৃত্তিকা
এখন প্রণয়কাল, সঘন হয়ে উঠেছে
আগামী বিস্ময় স্বপ্ন, ধবধবে প্রজন্ম ...
স্বপ্ননীল রুদ্র-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ০৩, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: