সুলগ্না বাগচী-এর কবিতা
প্রতিদিনের 'আমি'
সুলগ্না বাগচী
প্রতিদিন এক উৎসহীন আমি জেগে ওঠে
কিছু কথা রেখে যায়,
অবাক করে পৃথিবী দেখায়
দেখতে দেখতে রঙ পালটে যায়
ভূমিকা ছাড়াই গল্প লেখায়
পুরোনো খোলস ছেড়ে যাই তোমাদের কাছে
রামধনু মাখানো জীবন পরি আবার,
ছেড়ে আসা এক - একটা রঙ ভীষণ দামি
প্রতিদিন তুমি যা আমায় দেখ তা আকাঙ্খিত আমি৷
সুলগ্না বাগচী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ০৪, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: