বিনীতা সরকার-এর কবিতা

আলেয়া


বিনীতা সরকার


দিন ক্ষয়ে যায়

আলো নিভে আসে

গল্পেরা গুটিয়ে নেয়

নিজেদের ক্রমশ

ইচ্ছের আকাশে বিন্দু বিন্দু মেঘ জমে

চোখের নালিশে বৃষ্টি কথারা ভিড় করে আসে

আলো ছায়ায় গভীরে প্রিয় মুখেদের লুকোচুরি

কত মধুর আলাপন, কত কথা, গল্প, হাসি, গান

আজ যেন উজ্জল স্মৃতি বুকে সব ধুলোর আস্তরণ

ধীরে কথারা হারায় পথ

পথেরা হারায় তাঁদের সাথে

হাত বাড়ালে তাঁদের না যায় ছোঁয়া

না যায় ধরা শুধুমাত্র অনুভবে

মন পাখি কেঁদে ফেরে শূন্য ঘরে বারবার

বলে যায় এ জগতে কেহ নয় কার

এ জগতের সবাই যার যার

মিছে মায়ার এই জগতে দিন ফুরালে

সব হিসেবে বাকি পড়ে রবে

বিনীতা সরকার-এর কবিতা বিনীতা সরকার-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৪, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.