হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

শব্দহীন


হীরক বন্দ্যোপাধ্যায়


শীতের প্রথম রাত, হাওয়া বইছে খুব

শনশন শনশন, চেয়ে দেখি বন্ধুদের বৃত্ত থেকে

কেটে পড়েছে যে যার মতন

শেষ পর্যন্ত কেউ নেই কিছু নেই

বলতে যা বাধা নেই

দেখতে দেখতে শেষ হয়ে এলো

নরমেধ যজ্ঞ চিলেকোঠা ঘরে

অবেলায় গোলাপ টবের পাশে ছড়িয়ে আছে রক্তবিন্দু গুলি

রাতের পাখি উড়ে যায়, কোথায় কোনখানে

শব্দহীন তীর্থ পথে আজ লেগেছে উৎসব ...

হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৫, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.