চুমকি দাস-এর কবিতা

অপেক্ষা


চুমকি দাস


রাত বেড়ে রাত নামে

দাঁতে ব্যাথা বাবার, ঠান্ডা না হয়ে যায় ভাত -

উনুনে তাই চাপানো হাঁড়ি


দুয়ারে পড়েনি খিল

দীপ হাতে চেয়ে আছে মা - যে পথ গিয়েছে চলে;

অভিমানে ফিরে যায় এসে


তারাগুলো গেল চলে চৌকাঠে ঝিমানোতেই

এইতো এলেম বলে - সে ই তু মি এলে কই !

চুমকি দাস-এর কবিতা চুমকি দাস-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৫, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.