অরুণ চক্রবর্তী-এর কবিতা

স্বাদবদল


অরুণ চক্রবর্তী 


মুখের দুর্লঙ্ঘ শব্দে চুষে খাই সাতসমুদ্র প্রতিদিন 

স্বাদ বুঝি আর লবনাক্ত নয়

ঠিক করেছি ভাগ করে নেবো স্বাদ সবার সাথে

এটাই আসল সময়

গরম লেগেছে লোহায়-উপযুক্ত মুহূর্ত এখনই ঘা মারার

অসংখ্য মুখ জোগাড় করেছি একসাথে নিংড়ে নেবো গভীর তলদেশও

ঘুম আপাতত রেখেছি নির্বাসনে 

দিনরাত একাকার না করলে পিছলে যেতে পারে সব প্রত্যাশা

নির্ঘন্ট থাকতে কাজ না সারলে পোশাকে সহস্র ছিদ্র শরীরকে আটকে দিতে পারে চোরকাঁটায়

প্রহরী ঘন্টা বাজালেই বুঝবে সব আয়োজন সাফল্যে হাসছে

আর সাতসমুদ্র লবনাক্ত পোশাক বদলে মিঠে পোশাকে প্রকাশ্য রাজপথে হাঁটছে বীরদর্পে -


একটু চেষ্টায় লবন যদি মিষ্টি হয় ক্ষতি নেই ---।

অরুণ চক্রবর্তী-এর কবিতা অরুণ চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ২৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.