বিকাশ দাস (বিল্টু)-এর কবিতা
ওম
বিকাশ দাস (বিল্টু)
সারাদিনের ক্লান্তি আমায় জড়িয়ে ধরে ভর সন্ধ্যায়। বিছানায় এলিয়ে দিই নিজেকে। একা। একটি নরম স্পর্শ আমায় বেদনাতুর করে তোলে। শীতের রাতের লেপের গরম ছোঁয়া আমায় ভাসিয়ে নেয় ভাসানের দেশে
অনন্ত সাগরের ওপারে
আমি স্পর্ষ্ট অনুধাবন করি লেপ ও কাঁথায়
লেপটে থাকা প্রতিটি রোদ্রুকণায়
মায়ের বোবা কান্নার আওয়াজ
নোয়ানো কোমরের ছবি। প্রতিধ্বনিত হতে থাকা
হৃদস্পন্দন ও ঝঙ্কার
বিকাশ দাস (বিল্টু)-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ২৭, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: