নীলাঞ্জন কুমার-এর কবিতা

অন্তর্বৃত্ত


নীলাঞ্জন কুমার


শুরু করেছি বৃত্ত ভাঙার খেলা

যার ভেতর থেকে কুড়িয়ে আনি

টুকটাক বিষণ্ণতা, সাপলুডোর ওঠানামা,

খ্যাতি অখ্যাতির মাঝামাঝি হিসেবনিকেশ।


অন্তর্বৃত্তের ভাঙচুর কেবল আমারই

এর সামনে দাঁড়ানোর স্পর্ধা যার

তাকে তছনছ করার সাহস

কেন আসে? 


শুরু  হয়েছে বদলে যাবার দিন 

এখন খুশি আর দুঃখ মাখামাখি করে

প্রলেপ লাগাই বৃত্তে।

নীলাঞ্জন কুমার-এর কবিতা নীলাঞ্জন কুমার-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.