অনিমেষ মণ্ডল-এর কবিতা

জন্মপরিচয়


অনিমেষ মণ্ডল



আকাশে অগণন নক্ষত্রের মাঝে 


কেউ কেউ মৃত কি না 


          সে খবর আমি জানি না 


কেন না যাদের আলো 


          এখনও পৃথিবীতে পৌঁছাইনি 


তারাও অবিকল জীবিতের মতোই দেখায়


তাদের অখণ্ড নীরবতার ভিতর দিয়ে 


            আমি বুঝতে পারি


কীভাবে একটি তারার দেহ ছিঁড়ে 


একদিন ভূমিষ্ঠ হয়েছিল আমাদের বিস্তীর্ণ জনপদ ...

অনিমেষ মণ্ডল-এর কবিতা অনিমেষ মণ্ডল-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ২৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.