ফটিক চৌধুরী-এর কবিতা

বন্ধু


ফটিক চৌধুরী


কিছু চারাগাছ বেড়ে ওঠে অযত্নে

অনাথ শিশুর মতো

নিজেরাই জেনে যায় বাঁচার কৌশল

স্নিগ্ধ সকাল কিংবা বিষণ্ণ গোধূলি

সবকিছুই ব্যাকুল প্রার্থনা-সংগীত

জীবন-পর্যটনে নেই কোন উদার আহ্বান

প্রতারিত হতে হতে নির্বান্ধব জীবনক্ষেত্র

তবু কেউ কি বাড়িয়ে দেয় বন্ধুর হাত ?


প্রকৃতিই তাদের প্রকৃত বন্ধু।

ফটিক চৌধুরী-এর কবিতা ফটিক চৌধুরী-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ২৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.