অমর চক্রবর্তী-এর কবিতা
উৎসব
অমর চক্রবর্তী
আমাদের বাড়িতে কোনোদিন চিলি-চিকেনের উৎসব হয়নি!
বাবা ছিলেন অতিশয় সাত্বিক, গরীব
ভাই বোন আমরা সান্ত্বনার মতো নিরামিষ
একদিন এক মোরগ
আমাদের উঠোনে
তারে ধরি ধরি ধরতে নারি
ধরলাম তারে বিশ্বায়নে!
ভেঙে গেল বুদ্ধমূর্তি একবার আমাদের উঠোনে আর একবার বামিয়ানে।
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ০৭, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: