রঞ্জন চক্রবর্ত্তী-এর কবিতা

সবই বলেছি ইঙ্গিতে


রঞ্জন চক্রবর্ত্তী


সবই বলেছি ইঙ্গিতে

শুধু একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা

বলা বাকি আছে -

বুকের ভেতরে তার ফল্গুনদীর ধারা

দু’চোখে লেগে আছে মায়া


সবই তো পেয়েছ

নদী-পাহাড়-অরণ্য সব কিছু 

সেই রূপকথার দেশ

মেঘ যেখানে পাহাড়ে ছুঁয়ে যায়


এখন শুধু জনান্তিকে নিঃসঙ্গ ভ্রামণিক ঘুরুক

কলমের বন্ধ খাপে শব্দ জমুক।

রঞ্জন চক্রবর্ত্তী-এর কবিতা রঞ্জন চক্রবর্ত্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.