বেণু সরকার-এর কবিতা

ভাত


বেণু সরকার


নদী আর ঝোরা নিয়ে দিনরাত্রি যাপন

যাত্রা আর যাত্রাভঙ্গের কাহিনি

দুরন্ত ঢলের মুখে বাস বন্ধ ট্রেকার অচল।

বিন্যস্ত পাথরপুরীতে আজ উৎসব।

আষাঢ়ে ঢলের ভিতর অজস্র চাঁদ আজ নেমে

পড়েছে।

সন্ধেবেলা এ্যালুমিনিয়ামের ডেকচিতে ভাত ফুটবে

-

সাদা বনফুল মতো ভাত

তাই সাদা পাথরে পড়েছে হাত।

বেণু সরকার-এর কবিতা বেণু সরকার-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ০১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.