রঘুনাথ চট্টোপাধ্যায়-এর কবিতা
নির্মেদ কবিতা
রঘুনাথ চট্টোপাধ্যায়
আর কোনো কিছুতেই উৎফুল্ল বা বিচলিত হইনে
মহা কাঠিন্য ভাঙতে ভাঙতে পৌঁছে গেছি
নিরুত্তাপ কোমল আলোকমালায়
অর্থাৎ শেকড় ছুঁয়েছে নক্ষত্র-উপমা
অদ্ভূতভাবে দাঁড়িয়ে গেছি এই অনুভবের চাঁদে
এখন একই ঔজ্জ্বল্যতায় ছুঁয়ে থাকি
সমস্ত জয়-পরাজয় ...
বরং ভালো আছি নির্মেদ কবিতা ...।
রঘুনাথ চট্টোপাধ্যায়-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ০১, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: