অরূপ পান্তি-এর কবিতা
বনজ্যোৎস্না
অরূপ পান্তি
ছায়ারোদের প্রস্তাবে উড়ে এসো মেঘ
প্রগাঢ় ও প্রেমের শাসন ছিল ঠোঁটে
বৃষ্টিকথা নির্জন থেকে নির্জনতর ঘাসে
ঠোঁটে ঠোঁট ঘষে জ্বলে বনজোৎস্না
বিদ্যুতের কথা ভাবলেই
আকাশে শানিত ছুরির খেলা
এভাবে আলোকিত ঘর ও বাহির
বৈধ মেনেছ যদি, এসো স্বপ্নে বা সর্বনাশে।
অরূপ পান্তি-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ১০, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: