অমিত কাশ্যপ-এর কবিতা
রাস্তা
অমিত কাশ্যপ
এক এক দিন হয়, কোথায় যেন একটা
অপূরণীয় কাজ ধরে আছে
মন থেকে সরছে না অনুভূতিটুকু
একটা সূক্ষ্ম বেদনা যেন লেগে আছে আলতো
সমস্ত কাজের মধ্যে ভুস করে উঠে দাঁড়াচ্ছে
একটা একটা দিন সরে যাচ্ছে, লীন
হু হু বাতাসে, দূরপাল্লার কোনো যাত্রীহীন বাস
দ্রুত হারিয়ে যাচ্ছে, কাঁটার মতো বিঁধছে আবার
চারিদিকের স্বস্তিটুকুর নগরীর নগরীর
হত অবস্থান, আলোবিহীন
পা পড়ছে গুনে গুনে
অমিত কাশ্যপ-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ১০, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: