অশোক চক্রবর্তী-এর কবিতা

ফিরে যাও


অশোক চক্রবর্তী


আমি থাকি এইভাবে লতা-গুল্ম

অরণ‍্য জড়িয়ে

শ্বাদন্তে ছিঁড়ুক শ্বাপদ

দংশাক সহস্র অরণ‍্য-কীট


কেন ছুঁয়ে আছো করতল?

নাবেনি সন্ধ‍্যা, এখনও সময় আছে

ফিরে যাও জনপদে


এ-হাতে গোলাপ ফোটেনা

ফিরে যাও গোলাপ বাগানে।

অশোক চক্রবর্তী-এর কবিতা অশোক চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ০৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.