ভারতী বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
বাউল
ভারতী বন্দ্যোপাধ্যায়
দুটো দিনের ঘর সে আমার
বাউল রসের গান
ঘর নয় সে ভালোবাসা
ক্ষ্যাপা খেপি থান,
আউল বাউল সাধন আমার
তমালতলায় বাস
শেষ প্রহরে ধুনি জ্বেলে
কটায় শীতের রাত,
সাত সকালে ঘুম ভেঙে যায়
কদমখন্ডি ঘাট
নৌকা ভিড়ায় পথিক জীবন
বাউল পাড়ার মাঠ
বাউল কোথায় বাউল কোথায়
তেমন বাউল কই
ক্ষ্যাপার বুকে জাগছে দেখ
মানুষ বাউল ওই।
ভারতী বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ০৬, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: