দেবমিত্রা চৌধুরী-এর কবিতা
উত্তরের শ্রাবণ
দেবমিত্রা চৌধুরী
পাশের শহরে বৃষ্টি শুরু হয়ে গেছে;
ধীরে ধীরে জোলো হাওয়া ঢুকে পড়ছে আমার শহরে।
সোঁদা গন্ধ, নোনতা দেয়াল,
লবণাক্ত শরীরের সাথে অন্য শরীরী খেয়াল
বেড়ে চলে_
সারাদিন ধরে ঝড় ফুঁসে ওঠে জোরালো হাওয়ায়, আর মেঘ থেকে অনুবাদে বর্ষারা নেমে আসে ছাদে।
শাফলড্ তাসের মতো শুকনো পাতারা ওড়ে এঘর-ওঘর ...
এভাবেই শুরু হয় শ্রাবণের অসামান্য ট্রপিক-সিরিজ,
বৃষ্টিরা পার করে আমার শহর থেকে বালাসন-ব্রিজ।
দেবমিত্রা চৌধুরী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ০২, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: