দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা
প্রেম আস্য
দেবাশীষ মুখোপাধ্যায়
ভালোবাসি ভালোবাসি
এখনও বলা হয়ে ওঠেনি
অথচ তুমি বা আমি দুজনেই
বুঝি
সে আছে আলিপ্ত জীবনে
ঘুমভাঙা চায়ের কাপ
অথবা কপালে শুরুর স্পর্শ
সারা দিনের পিয়ানোর মতো
রসনার সব আনন্দ হর্ষ
তুমি বাঁচার নিত্যতা
তুমিই স্বাভাবিক
আবেগ তাই ভেতর ঘরে
এখন হলো না শাব্দিক
তোমার মন জানে
শরীর জানে আশ্লেষেই
তোমার ভূষণে অবিরত
ভালোবাসা আজও অব্যক্ত
অবনত ...
দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ০৯, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: