কল্যান দে-এর কবিতা

নগ্ন ঈশ্বর


কল্যান দে



অনেকেই অনেকের মতো

খুঁজে পেয়েছে নিজস্ব জগৎ - প্রতিষ্ঠা

আমার বেলায় কেন ঘিরে আছে মিথ্যে প্রতিশ্রুতি


বিষ্ঠা মেখে সারা গায় যারা সমাজ বাঁচায় 

আমি কী তাঁদের চেয়েও নিকৃষ্ট জীব


শিবের ত্রিশূল ছুঁয়ে আছে পৃথিবী আকাশ

ভালোবাসর শেষ ধাপে স্বর্গের রামধনু প্রত্যয়


আমি আমার মতো নিজের ভেতর এক নগ্ন ঈশ্বর।

কল্যান দে-এর কবিতা কল্যান দে-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ০৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.