মৌমিতা মোদক-এর কবিতা
কবিতার মিলন
মৌমিতা মোদক
আমি আর আমার কবিতা জেগে থাকি সারা রাত্রি,
প্রেম জোয়ারে ভাসি দুজন
মিলন নিশি যাত্রী।
ছড়ানো ছিটানো চশমা খাতা কলম
হাঁসফাঁস করা গরম
এলোমলো বিছানার চাদর
বিধ্বস্ত আমি
উলটপালট অক্ষর
সকালে ঘুম ঘুম চোখ
ভাঙ্গে না ঘুম,
কবিতার চাষে
ঘর টা নিঃঝুম।
গত রাতের পর
চরম তৃপ্তি শরীর মন জুড়ে,
আমাকে কবিতা খায় কুড়েঁ কুড়েঁ।
মৌমিতা মোদক-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ০৮, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: