দেবাশিস মল্লিক-এর কবিতা

আজ ও কালের কবিতা


দেবাশিস মল্লিক



জোছনাই রৌদ্রদগ্ধের উপশম,

                নাকি এ পোড়ামনের বিভ্রম?

আমরা জানি না আজো

তাই প্রাত্যহিক খেউড়ে মজে সবান্ধবে

                কেটে যায় সন্ধ্যার বেলা

কালীদহে পদ্মগুলি দুলতে থাকে

                 হিস্ শব্দে ফণা তোলে

গ্রাস করে নিতে আসে নিশ্ছিদ্র কালো

চতুর্দিকে অন্ধ তামস

                এখন কোথায় পাবো আলো?

দেবাশিস মল্লিক-এর কবিতা দেবাশিস মল্লিক-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ০৮, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.